অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গতি কেড়ে নিল ২ ছাত্রলীগকর্মীর প্রাণ

মংলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শোভন হোসেন বাবু (২৪) ও সৈকত হোসেন (২৩) নামে পৌর ছাত্রলীগের দুই কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হলদিবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে গুরুতর আহত হয়েছেন মোটর সাইকেলের আরেক আরোহী ছাত্রলীগ নেতা কামরুজ্জামান রনি (২২)।  তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্দ্যমারী এলাকায় বিজয় বিদবসের অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ।

ওই অনুষ্ঠানে মংলা থানা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা অতিথি হিসেবে যোগদান করেন। রাতে পৌনে ১১টায় ৩ ছাত্রলীগ কর্মী মোটরসাইকেল যোগে ইউনিয়নের জালছেড়া ব্রীজ সংলগ্ন হলদিবুনিয়া এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এ সময় তাদের বহনকারী মোটরসাইকেলটি রাস্তার পাশে খেজুর গাছে ধাক্কা লেগে ছিটকে পাশের পুকুরে পড়ে। তাদের পেছনে অন্য মটরসাইকেলে থাকা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেনসহ দলীয় নেতাকর্মীরা গুরুতর অবস্থায় তিন ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে।

পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে দু’ জন মারা যান। এরা হলেন মংলা শহরের বঙ্গবন্ধু সড়কের শাহাদাৎ হোসের ছেলে পৌর ছাত্রলীগ কর্মী শোভন হোসেন বাবু (২৪) ও কবরস্থান রোড়ের আলমগীর হোসেনের পূত্র পৌর ছাত্রলীগ কর্মী সৈকত (২৩)।

শুক্রবার বাদজুমা পৌর কবরস্থান জামে মসজিদে জানাজা নামাজ শেষে নিহত দু’জনকে দাফন করা হয়। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
লেখক সম্পর্কে

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গতি কেড়ে নিল ২ ছাত্রলীগকর্মীর প্রাণ

আপডেট টাইম : ০২:৩৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬