পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সচেতনতার সঙ্গে ফেসবুক ব্যবহারের আহ্বান জানলেন তারানা হালিম

ডেস্ক: ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সচেতনতার সঙ্গে ব্যবহারের আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
শুক্রবার রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্বর্ণ কিশোরী জাতীয় কনভেনশন ২০১৬ এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত কিশোরীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “তোমরা সবাই ফেসবুকে ঘোরাফেরা কর, ইন্টারনেটে ঘোরাফেরা কর। এই ফেসবুকে তোমরাই রাজা, যা মন চায় তাই লিখতে পার।
“কিন্তু কী লিখবে, তোমার এই লেখায় কেউ কষ্ট পাচ্ছে নাতো, কারো সম্মান হানি হচ্ছে নাতো, তোমার এই লেখায় অধিকার ক্ষুন্ন হচ্ছে নাতো। আজকাল এ ওকে হেনস্থা করার জন্য একটি ভিডিও করে নিল…, এই প্রবণতাগুলো তোমাদের মধ্যে যেন কখনই না আসে। ” কারও হাতে কোনো ‘অস্ত্র’ থাকলে সেটি জীবন বাঁচাতে ব্যবহার করার জন্য সবাইকে উৎসাহিত করেন তারানা হালিম।
তিনি বলেন, “আমার হাতে একটি অস্ত্র আছে, সেটি জীবন বাঁচাতে ব্যবহার করব; কারো ক্ষতি করার জন্য নয়, এটিই হোক আমাদের মূল মন্ত্র। ” মেয়েদের প্রজনন, বয়ঃসন্ধিকাল ও স্বাস্থ্য সেবা, বাল্য বিবাহসহ বিভিন্ন বিষয়ে সচেতনায় উপস্থিত কিশোরীদের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, “এসব বিষয়ে সচেতনতায় সাইবার জগতে তোমরা প্রশাসন ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যুক্ত হতে পারছো। সবাই তোমাদের পাশে দাঁড়িয়ে শক্ত অংশীদার হতে চায়।

“এই বয়ঃসন্ধি ও কিশোরীদের মধ্যে এই নেটওয়ার্ক তোমাদের আলোয় আলোকিত হতে চায় সবাই। ভবিষ্যতের বাংলাদেশ তোমাদের মাধ্যমে পরিচালিত হবে, তোমাদের দ্বারাই আলোকিত হবে,” কিশোরীদের উদ্দেশে বলেন প্রতিমন্ত্রী তারানা।

কিশোরীদের নিয়ে স্বর্ণ কিশোরী জাতীয় এই সম্মেলনের আয়োজন করে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সচেতনতার সঙ্গে ফেসবুক ব্যবহারের আহ্বান জানলেন তারানা হালিম

আপডেট টাইম : ০৫:২০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬