পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ভারতের পাশে দাঁড়াচ্ছে আমেরিকা: তাহলে বিএনপি-জামায়াতের ভরসা কে?!

ডেস্ক: ভারতের দ্য হিন্দু পত্রিকায় দেয়া সাক্ষাতকারে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশে আমেরিকা এবং ভারতের স্বার্থ অভিন্ন।

দ্য হিন্দুর সঙ্গে আলাপের সময় বার্নিকাট বলেন, বাংলাদেশের উন্নয়নে বরং যুক্তরাষ্ট্র আর ভারতের স্বার্থ একসূত্রে গাঁথা। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের স্বার্থ অনেক বিস্তৃত।

বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান বিনিয়োগ নিয়ে মোটেই উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র। বরং বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন খাতে চীনের বিনিয়োগ ভালো বিষয়। এটাও বলেছেন তিনি।

ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু পত্রিকার পক্ষ থেকে বার্নিকাটকে গুলশান হামলার পরের বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স দেখিয়েছে।’

বার্নিকাট আরো বলেন, ‘জঙ্গি দমনে বাংলাদেশ সরকার ভারতের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে। এবং আমরা দেখতে পেয়েছি জঙ্গিবাদের বিরুদ্ধে যুদ্ধে তাঁর সরকারের অসাধারণ সহযোগী (ভারত) আছে।’

যুক্তরাষ্ট্রের কোনো কূটনীতিক এভাবে স্পষ্ট করে এই প্রথম বাংলাদেশর বিষয়ে ভারতের সাথে মার্কিন নীতির অভিন্নতার কথা জানালেন। এতদিন ধারণা করা হতো ক্ষমতাসীন আওয়ামী লীগকে একচেটিয়া সমর্থন দিয়ে যাচ্ছে ভারত। আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে তৎপর রয়েছে আমেরিকা। বিশেষ করে বিএনপি জামায়াত জোটের আচরণে এমন একটি মনোভাব স্পষ্ট ছিল। হঠাৎ করে বার্নিকাটের এমন বক্তব্যের পর অনেকে বলছেন, জনগনের জন্য কিছু না করে, কিংবা জনগনকে পাত্তা না দিয়ে আমেরিকাকে তোষণ করে ঝুঁকিহীনভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর থাকা বিএনপি জামায়াতের কী হবে?

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ভারতের পাশে দাঁড়াচ্ছে আমেরিকা: তাহলে বিএনপি-জামায়াতের ভরসা কে?!

আপডেট টাইম : ০৫:২৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬