পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

দক্ষিণখানে জঙ্গিবিরোধী অভিযানে জেবুন্নাহারসহ ৪ জনের আত্মসমর্পণ

ঢাকার দক্ষিণখানের আশকোনায় অভিযান শুরুর পর আস্তানা থেকে বেরিয়ে এসে পুলিশের কাছে ধরা দিয়েছেন নব্য জেএমবির অন্যতম শীর্ষনেতা সাবেক মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার।

শনিবার ভোররাতে সূর্যভিলা নামে তিন তলা ওই বাড়িটি ঘিরে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট অভিযান শুরুর পর সকাল সাড়ে ৯টার দিকে জেবুন্নাহার চারজনকে নিয়ে বেরিয়ে আসেন।

অভিযানে থাকা কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেন বলেন, “জাহিদের স্ত্রী ও মেয়ে আত্মসমর্পণ করেছে। তাদের সঙ্গে আত্মসমর্পণ করেছে নব্য জেএমবির এখনকার অন্যতম প্রভাবশালী নেতা মুসার স্ত্রী ও মেয়েও। ”

গত ২ সেপ্টেম্বর রাতে মিরপুরের রূপনগরের একটি বাসায় পুলিশের অভিযানে সাবেক সেনা কর্মকর্তা জাহিদুল নিহত হন। তারপর থেকে তার স্ত্রীকে খুঁজছিল পুলিশ।

বেরিয়ে আসা ব্যক্তিদের তথ্য অনুযায়ী ওই আস্তানার ভেতরে এখনও দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন বলে জানান ছানোয়ার।

তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলেও তারা পাল্টা হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা উত্তরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম।

তিনি বলেন, “যারা ভেতরে আছে তাদের বারবার অত্মসমর্পণ করতে বলা হচ্ছে। কিন্তু তারা ভেতর থেকে বলছে-তাদের শরীরে গ্রেনেড বাঁধা, গ্রেপ্তারের চেষ্টা করলে বিস্ফোরণ ঘটাবে। ”

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

দক্ষিণখানে জঙ্গিবিরোধী অভিযানে জেবুন্নাহারসহ ৪ জনের আত্মসমর্পণ

আপডেট টাইম : ০৫:৩০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬