পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

প্রশান্ত মহাসাগরে তাজা গুলির মহড়া চালাবে চীন

ডেস্ক:বিমানবাহী রণতরী লিয়াওনিংকে নৌমহড়ায় অংশগ্রহণের জন্য প্রশান্ত মহাসাগরে পাঠাতে যাচ্ছে চীন। তাইওয়ান ও বেইজিংয়ের মধ্যে যখন কূটনৈতিক টানপোড়েন বেড়ে চলছে ঠিক তখনই এই মহড়ার ঘোষণা দিল চীন।

চীনের রাষ্ট্র পরিচালিত দৈনিক গ্লোবাল টাইমস নৌবাহিনীর বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরে এ মহড়া অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নৌবাহিনী।

এতে বলা হয়েছে, বার্ষিক মহড়ার পরিকল্পনার অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হবে। লিয়াওনিংয়ের সঙ্গে তাজা গুলির এ মহড়ায় অংশ নেবে নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ। মহাসাগরের গভীরে এ মহড়া অনুষ্ঠিত হবে বলা হলে ঠিক কোথায় এটি হবে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় এলাকায় প্রথমবারের মতো চীনের একমাত্র বিমানবাহী রণতরী লিয়াওনিং সামরিক মহড়ায় অংশ গ্রহণ করছে । এর আগে অবশ্য এটি বোহাই সাগর, পিত সাগর, পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগর সাগর এলাকায়ও এটি সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছে।

এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবাহী রণতরী লিয়াওনিং মিয়াকো প্রণালী দিয়ে যাবে। এসময় তারা এর ওপর নজরদারি চালাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

প্রশান্ত মহাসাগরে তাজা গুলির মহড়া চালাবে চীন

আপডেট টাইম : ০১:১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬