পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কমিটির উপদেষ্টসহ ৫ জনকে পিটিয়ে জখম

হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে বালুখালি জামে মসজিদ ও নূরানী তালীমুল কুরআন মাদ্রাসা কমিটির যৌথ সমন্বয়ে আয়োজিত ওয়াজ-মাহফিল পণ্ড হয়ে গেছে।

নূরানী তালীমুল কুরআন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. মহিন উদ্দিন জানান, শনিবার রাতে জামে মসজিদ সংলগ্ন মাঠে মাহফিল চলাকালে এলাকার কয়েকজনসহ বহিরাগতরা লাটিসোঠা নিয়ে হামলা চালায়। এসময় মাদ্রাসায় ভাংচুর চালিয়ে আসবাবপত্র, প্রচার গেইট, ব্যানার ছিড়ে ফেলে। হেফজখানার ছাত্রদের (শিশু) মারধর করে।

তিনি আরও জানান, মাহফিলে ও মাদ্রাসায় হামলার ঘটনাটি স্থানীয় চেয়ারম্যান মুজিবুর রহমান মীমাংসার আশ্বাস দিলে বিষয়টির নিষ্পত্তির জন্য আমরা অপেক্ষায় ছিলাম। এর মধ্যে গত রোববার ওই ঘটনাটি স্থানীয় সংসদ সদস্য পানিসম্পদ মন্ত্রী ব্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে অবহিত করার জন্য যাওয়ার পথে অভিযুক্তরা আবারও হামলা করে। হাট বাজারের পথে আবুল কালাম ও মো. মঞ্জুর নেতৃত্বে আরজু, তৌহিদ, মোরশেদ তাদের গাড়ির গতিরোধ করে নূরানী তালীমুল কুরআন মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা আব্দুস সালাম, জামাল উদ্দিন, সহ-সম্পাদক আব্দুল করিম, মো. শফি এবং মুন্নাকে পিটিয়ে জখম করে।

এ ব্যাপারে জানতে চাইলে হামলাকারী আবুল কালাম এর ছোট ভাই ঘটনার নেতৃত্বদানকারী মো. মঞ্জুর ঘটনার বিষয়টি স্বীকার করেন এবং বিষয়টি স্থানীয় চেয়ারম্যান সুরাহা করে দেবেন বলে জানায়।

স্থানীয় চেয়ারম্যান মুজিবুর রহমান টেলিফোনে বলেন, এ বিষয়টির মীমাংসার জন্য প্রশাসনের কর্তাদের সঙ্গে আমি আলাপ-আলোচনা করেছি। অচিরেই এ বিষয়টির সুরাহা হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কমিটির উপদেষ্টসহ ৫ জনকে পিটিয়ে জখম

আপডেট টাইম : ০৪:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬