অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম জোরদারের আহবান

রাষ্ট্রপতি আবদুল হামিদ সকল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গবেষণা কার্যক্রম জোরদার করার আহবান জানিয়ে বলেছেন, তাহলেই কেবল শিক্ষার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহবান জানান।

বৈঠকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, শাবিপ্রবি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য বাংলা, ইংরেজি ও কম্পিউটার কোর্স বাধ্যতামূলক করেছে। তারা আগামী বছর অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগদানের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা সমাধানের জন্য রাষ্ট্রপতির সহযোগিতা চান।

রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকান্ড পর্যবেক্ষণ ত্বরান্বিত করার পরামর্শ দেন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম জোরদারের আহবান

আপডেট টাইম : ০৪:৫৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬