পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজশাহীতে জামায়াত-পুলিশ সংঘর্ষে আটক ১৭

রাজশাহী : রাজশাহীতে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের সংঘর্ষ হয়েছে। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘোষণার পর নগরীর শালবাগান, বাটার মোড়, ডিঙ্গাডোবা, কাশিয়াডাঙ্গা ও কাটাখালি এলাকায় পৃথকভাবে এ সংঘর্ষ হয়। এ সময় শিবিরকর্মী সন্দেহে ১৭ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উচ্চ আদালতে সাঈদীর আপিলের চূড়ান্ত রায় ঘোষণার পর বেলা সাড়ে ১১টার দিকে এর প্রতিবাদে নগরীর শালবাগান এলাকায় বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির নেতা-কর্মীরা।

পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ছুঁড়ে। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাল্টা ইট-পাটকেল ছুঁড়লে আরো কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির কর্মী সন্দেহে ১০ জনকে আটক করে।

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিছিল শুরুর চেষ্টাকালে নগরীর শালবাগান এলাকা থেকে পুলিশের উপর হামলাকারী সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
index_51806

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজশাহীতে জামায়াত-পুলিশ সংঘর্ষে আটক ১৭

আপডেট টাইম : ০৯:২৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪