অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

জাতীয় প্রেস ক্লাবে শফিক-ফরিদা প্যানেলের নিরঙ্কুশ জয়

জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে শফিক-ফরিদা প্যানেল। প্রেস ক্লাবের ১৭টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতিসহ ১৪টি পদে জয়লাভ করে তারা।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ইত্তেফাকের ফরিদা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন। যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম সর্বাধিক (৮০৭) ভোট পেয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে বিজয়ী হন।

ফল ঘোষণার পর প্রেস ক্লাব চত্ত্বরে উপস্থিত বিপুল সংখ্যক সাংবাদিক উল্লাহ প্রকাশ করেন। তারা নবনির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরণ করেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মুহম্মদ শফিকুর রহমান প্রেস ক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

তিনি বলেন, এ জয় আমাদের নয়, এ জয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার। কারণ তিনি প্রেস ক্লাবে ৩১তলা বিশিষ্ট বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণের স্বপ্ন দেখিয়েছেন। ওই স্বপ্ন বাস্তবায়ন করতে ভোটাররা এ পরিষদকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করেছেন।

জাতীয় প্রেস ক্লাবের মোট ভোটার ১ হাজার ২১৮ জন। এর মধ্যে প্রাপ্ত ভোট সংখ্যা ১০৮৯টি।

এদিকে এমএ আজিজ ও কাদের গণি পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদকসহ দু’টি পদে জয়লাভ করে। এই দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র সদস্য পদে একজন নির্বাচিত হয়েছেন।

প্রেস ক্লাবের বর্তমান সভাপতি শফিকুর রহমান ৬৭২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ আজিজ পেয়েছেন ২৮৯ ভোট।

সহ-সভাপতি পদে আজিজুল ইসলাম ভুঁইয়া ৫৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদরুল হাসান পেয়েছেন ২৩৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমিন ৪৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাদের গনি চৌধুরী পেয়েছেন ৩৫০ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে শাহেদ চৌধুরী (৬২৭ ভোট) ও ইলিয়াস খান (৪৫২ ভোট) নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে বর্তমান কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জী ৪৭৮ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে বিজয়ীরা: শ্যামল দত্ত (৫৭৪ ভোট), কুদ্দুস আফরাদ (৫৩৫ ভোট), মাঈনুল আলম ( ৫১১ ভোট), রেজোয়ানুল হক রাজা (৪৮৮ ভোট), মোল্লা জালাল (৪৫৯ ভোট), শামসুদ্দিন আহমেদ চারু ( ৪৫২ ভোট), হাসান হাফিজ ( ৪২৩), শাহনাজ বেগম (৩৯৯), কল্যাণ সাহা (৩৭৮) ও হাসান আরেফিন (৩০৪)।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

জাতীয় প্রেস ক্লাবে শফিক-ফরিদা প্যানেলের নিরঙ্কুশ জয়

আপডেট টাইম : ০৬:৫১:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬