পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ

সোমবার খসড়া ভোটার তালিকা প্রকাশ

আগামীকাল সোমবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে যেসব নাগরিক যোগ্য হওয়া সত্ত্বেও বিভিন্ন কারণে ভোটার হতে পারেননি তাদের ভোটার তালিকা হালনাগাদের আওতায় এনে এই তালিকা প্রকাশ করা হবে।

এই হালনাগাদে যাদের জন্ম ১ জানুয়ারি ১৯৯৯ বা তার পূর্বে অথচ ভোটার তালিকা হালনাগাদ ২০১৫-২০১৬ কার্যক্রমে নিবন্ধন করা হয়নি তাদের নিবন্ধিত করা হয়েছে।

রোববার ইসির সচিব মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দেশে বর্তমানে যেসব ভোটার রয়েছেন তাদের সঙ্গে নতুন এ ভোটারদের যুক্ত করা হবে। গত ২৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ দেয়া হয়েছিল। ২০১৭ সালের ১ জানুয়ারিতে যারা ভোটারযোগ্য ছিলেন তাদের এ সুযোগ দেয়া হয়েছে।

এর আগে, গত ২০১৬ সালের ৩১ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করে ইসি। ওই হালনাগাদ কার্যক্রমে ইসির টার্গেট ৭২ লাখ থাকলেও নিবন্ধিত হয় প্রায় ৪৪ লাখ ৩৩ হাজার নাগরিক।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ শুরু হয়। সে সময় ৮ কোটি ১০ লাখের বেশি নাগরিককে তালিকাভুক্ত করে জাতীয় পরিচয়পত্রও দেয়া হয়। ইতোমধ্যে ২০১০, ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে ভোটার তালিকা প্রকাশ করে ইসি।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশের মোট ভোটার সংখ্যা ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৫৫৩ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ৩ লাখ ২০ হাজার ৩৬২ জন এবং নারী ভোটার ৪ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ১৯১ জন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা

সোমবার খসড়া ভোটার তালিকা প্রকাশ

আপডেট টাইম : ০৫:১৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭