পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চিকিৎসকদের সামনে দিয়াজ অনুসারীদের ওপর হামলা

‘অস্বাভাবিক’ মৃত্যুবরণকারী কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর বাসা পরিদর্শন করেছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক দল। একই সঙ্গে লাশের সুরতহাল তৈরিকারী ম্যাজিস্ট্রেট, লাশ নামানোর সময় প্রত্যক্ষদর্শী, দিয়াজের পরিবারের সদস্য এবং পুলিশের সাথে কথা বলেন তারা। রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলাকায় দিয়াজের বাসা পরিদর্শন করেন তারা। পরে বিকেলে চিকিৎসক দল চমেক হাসপাতালে ময়নাতদন্তকারী চিকিৎসকদের সাথে কথা বলতে আসলে তাদের সামনেই দিয়াজ অনুসারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের একটি অংশ।

পরিদর্শন শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান চিকিৎসক সোহেল মাহমুদ বলেন, দ্বিতীয় দফায় ময়নাতদন্তের পর আমাদের আরো কিছু তথ্য প্রয়োজন ছিল। সে তথ্যগুলো সংগ্রহ করতে এসেছি। পরিদর্শনকালে যে রুম থেকে দিয়াজের মরদেহ উদ্ধার করা হয়েছে তার পারিপার্শ্বিক তথ্যগুলো নিয়েছি। পাশাপাশি আমরা কিছু ছবি কালেকশন করেছি। মরদেহ প্রত্যক্ষকারীদের সাক্ষ্য নিয়েছি। উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট যিনি প্রথম সুরতহাল তৈরি করেছেন তার সাক্ষ্য নিয়েছি। ’

এক প্রশ্নের জবাবে সোহেল মাহমুদ বলেন, ‘আত্মহত্যা না হত্যা সেটি এখনও কিছু বলা যাচ্ছে না। তথ্য ও দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আমরা বসে পর্যালোচনা করব। তারপর হত্যা না আত্মহত্যা সে বিষয়ে বলা যাবে। ’

জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টায় দিয়াজের বাসায় যায় ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। পরে দিয়াজের বাসার খাট ও ফ্যানের দূরত্ব নির্ণয় করেন। আশেপাশের ভাঙা গ্লাস ও ব্যালকনির দরজাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্রাইম সিনের ছবি তুলে নমুনা সংগ্রহ করেন মেডিকেল টিম। পরে দিয়াজের মরদেহ নামানোর সময় উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেন। এছাড়া দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী, বড় বোন অ্যাডভোকেট জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা ও দিয়াজের ভগ্নিপতি সরওয়ার আলমের সাথে এই্ বিষয়ে কথা বলেন।

দিয়াজের বাসা পরিদর্শন শেষে বিকেলে প্রথম ময়নাতদন্ত করা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হাসপাতালের ফরেনসিক বিভাগে আসেন। এ সময় দিয়াজের অনুসারীদের উপর হামলা করা হয়। এতে কামরুল ও রিয়াদ নামে দিয়াজের দুই অনুসারী আহত হন।

দিয়াজের বড় বোন অ্যাডভোকেট জুবাঈদা ছরওয়ার নিপা বলেন, ‘ময়নাতদন্তকারী চিকিৎসক টিমের সঙ্গে আমরাও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাই। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরাও আমাদের সঙ্গে ছিলেন। এ খবর পেয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরেকটি অংশের নেতা ও চমেক হাসপাতাল ছাত্রলীগের একটি পক্ষের নেতারা জড়ো হয়ে পুলিশ থেকে লাঠি কেড়ে নিয়ে আমাদের সঙ্গে থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা করেন। একই দিন বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলে দিয়াজের অনুসারীদের বেশ কিছু কক্ষ ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

প্রসঙ্গত, গত ২০ নভেম্বর চবি থেকে দিয়াজের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকে দিয়াজকে হত্যার অভিযোগ করে আসছে তার পরিবার ও অনুসারীরা। ময়নাতদন্ত রিপোর্ট দিয়াজ আত্মহত্যা করেছে বলে প্রতিবেদন আসলেও পরে তা প্রত্যাখান করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ছাত্রলীগ সভাপতিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে তার পরিবার।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চিকিৎসকদের সামনে দিয়াজ অনুসারীদের ওপর হামলা

আপডেট টাইম : ০৫:১৯:০২ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭