অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

মিয়ানমারের বিশেষ প্রতিনিধি আসছেন ঢাকায়

ডেস্ক: রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার জন্য মিয়ানমার একজন বিশেষ প্রতিনিধি পাঠানোর আগ্রহ ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘এ মাসে মিয়ানমারের প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন বিশেষ প্রতিনিধি আলোচনার জন্য ঢাকায় আসতে পারেন।’

ওই কর্মকর্তা বলেন, ‘আজ মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করিমের সঙ্গে দেখা করে বিশেষ প্রতিনিধি পাঠানোর বিষয়ে আলোচনা করেন।’ বিশেষ প্রতিনিধির আসার দিনক্ষণ নিয়ে আলোচনা হয়েছে বলেও ওই কর্মকর্তা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় গত বৃহস্পতিবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশে অবস্থিত মিয়ানমারের সব নাগরিককে ফেরত নেওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া গত মঙ্গলবার নাফনদীতে মিয়ানমার বাহিনীর গুলিতে চারজন বাংলাদেশি আহত হওয়ার ঘটনার পূর্ণ তদন্ত দাবি করেছে বাংলাদেশ।

গত অক্টোবরের ৯ তারিখের পর থেকে মিয়ানমারের সশস্ত্র বাহিনীর হামলার কারণে ৫০ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এছাড়া আগে থেকেই ৩ থেকে ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বাস করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

মিয়ানমারের বিশেষ প্রতিনিধি আসছেন ঢাকায়

আপডেট টাইম : ০৫:৩৮:০৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭