অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

রোহিঙ্গা নির্যাতনের ঘটনার তদন্ত করবে মিয়ানমার

প্রথমবারের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া একটি রোহিঙ্গা নির্যাতনের ভিডিও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, এক পুলিশ কর্মকর্তার তোলা এ ভিডিওতে পুলিশকে রোহিঙ্গা মুসলমানদের মারধর করতে দেখা গেছে।

সরকার এ ভিডিওর কথা স্বীকার করে বলেছে, এ ঘটনা নভেম্বরে রাখাইন রাজ্যে ঘটেছে।

এর আগে রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের বহু অভিযোগ আসলেও মিয়ানমারের সরকার তা প্রত্যাখ্যান করে আসছিল। এ পর্যন্ত মিয়ানমার সরকার বলে এসেছে রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনী আইন মেনেই কাজ করছে।

কিন্তু গত ৯ অক্টোবরে মংডুর সীমান্ত ফাঁড়িতে সশস্ত্র মিলিশিয়া হামলায় ৯ পুলিশ নিহতের ঘটনার পর রাখাইনে শুরু হওয়া সামরিক অভিযানে বহু মানুষ নিহত হয়েছে।

নভেম্বরে তোলা ওই ভিডিওটিতে বেশকিছু গ্রামবাসীকে পুলিশ কর্মকর্তার সানে লাইন ধরে বসে থাকতে দেখা গেছে। একজন পুলিশ কর্মকর্তা এ সময় একজনকে মারধর করছিলেন। অন্য আরেকজন তার মুখে লাথি মারছিল। এরকম আরেকজনকেও নির্যাতিত হতে দেখা গেছে ভিডিওতে।

এ ভিডিও আমলে নিয়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলরের কার্যালয় তথ্য বিষয়ক কমিটি বলেছে, পুলিশ বাহিনীর নিয়ম ভঙ্গকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

রোহিঙ্গা নির্যাতনের ঘটনার তদন্ত করবে মিয়ানমার

আপডেট টাইম : ০৪:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০১৭