পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মাগুরায় এক চিকিৎসক নিখোঁজ

মাগুরায় ৫দিন ধরে এক চিকিৎসক নিখোঁজ রয়েছেন। গত সোমবার থেকে মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন কুমার শিকদারের (২৮) কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ডা. সুমনের আত্মীয়-স্বজন ও সদর থানা পুলিশ নানাভাবে খোঁজ শুরু করলেও শনিবার দুপুর পর্যন্ত তার কোন খবর পাওয়া যায়নি।

ডা. সুমন সদর উপজেলার বেঙ্গা বেরইল গ্রামের সুকুমার শিকদারের ছেলে। তিনি খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশের পর ৩৩ বিসিএস (স্বাস্থ্য) উত্তীর্ণ হয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরিতে যোগদান করেন।

সুকুমার শিকদার শনিবার দুপুরে সাংবাদিকদের জানান, সুমন গ্রামের বাড়ি বেঙ্গা বেরইল থেকে অফিস করতেন। তবে মাঝেমাঝে মাগুরা শহরের কলেজ পাড়ায় বন্ধুদের মেসেও থাকতেন।

তিনি জানান, সোমবার বিকালে শ্রীপুরের কর্মস্থল থেকে মাগুরা কলেজ পাড়ার মেসে এসে বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে মোবাইল ফোন ফেলে রেখে বাইরে চলে যায় সুমন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় ডা. সুমনের বাবা মঙ্গলবার বিকালে সদর থানায় জিডি করেছেন।

জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম যুগান্তরকে বলেন, ডা. সুমনের মোবাইল ফোনের কল লিস্টসহ সব কিছুই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিভিন্ন থানায় এ বিষয়ে ম্যাসেজ দেয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. এফ বি এম আব্দুল লতিফ জানান, লেখাপড়া ও চাকরির বিষয় নিয়ে ডা. সুমন মানসিক অশান্তিতে ছিলেন।

অপর এক নির্ভরযোগ্য সূত্র জানায়, ডা. সুমনের মানসিক সমস্যা মাঝেমধ্যেই প্রকট হয়ে ওঠে। ইতিপূর্বেও তিনি পাঁচ দিন নিখোঁজের পর বাড়ি ফিরে এসেছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মাগুরায় এক চিকিৎসক নিখোঁজ

আপডেট টাইম : ০৪:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০১৭