পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বাণিজ্য মেলায় অনেক স্টলে মূল্যছাড়

সাপ্তাহিক সরকারি ছুটির দিন শনিবার বাণিজ্য মেলায় দর্শনার্থীদের বিপুল সমাগম ঘটে। স্টলগুলোতে তারা পণ্য নেড়েচেড়ে দেখলেও কেনাকাটা করেছেন কম।

বিক্রেতারা জানান, দর্শনার্থীদের আকৃষ্ট করতে অনেক স্টলে দেয়া হয়েছে মূল্যছাড় ও নানা অফার। বিভিন্ন পণ্যে থাকছে ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা। নানা কৌশল অবলম্বন করলেও বিক্রি তেমন হচ্ছে না। তবে বিক্রি বাড়বে বলে বিক্রেতারা আশায় ভর করে আছেন।

শনিবার বেশীর ভাগ দর্শনার্থীকে দেখা গেছে আসবাবপত্র, ঘর সাজানোর পণ্য ও প্লাস্টিক পণ্যের স্টলে। যাঁদের হাতে জিনিষের ব্যগ দেখা গেছে, তাদের বেশিরভাগই কিনেছেন ঘর সাজানোর সামগ্রী বা প্লাস্টিক পণ্য।

হাতিলের বিক্রয়কর্মী আশরাফ জানান, বিক্রি আগের দিনগুলোর চেয়ে কিছুটা বাড়লেও তা প্রত্যাশার তুলনায় কম। ১০ জানুয়ারির পর মূল বেচাকেনা শুরু হবে বলে আশা করছেন তিনি।

মেলার শেষ দিকে কিছুটা কম মূল্যে পণ্য পাওয়া যেতে পারে আশায় অনেকেই এখন শুধু ঘুরে দেখছেন বলে মনে করেন দর্শনার্থী লিটন হাসান। তিনি বলেন, ‘প্রথম দিকে মেলায় সকল পণ্যের দাম অনেক বেশি চাওয়া হয়। কিন্তু শেষ দিকে ওই পণ্যগুলোই অনেক কম দামে বিক্রি হয়। তাই অনেকেই এখন কিছু কিনছেন না।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বাণিজ্য মেলায় অনেক স্টলে মূল্যছাড়

আপডেট টাইম : ০৪:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০১৭