অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

বাপেক্স ও সান্তোস যৌথভাবে সমুদ্রে খনিজ সম্পদ অনুসন্ধান চালাবে

সমুদ্রে যৌথভাবে খনিজ অনুসন্ধান শুরু করতে যাচ্ছে বাপেক্স ও অষ্ট্রেলিয়ার বহুজাতিক কোম্পানি সান্তোস। ১৬ নম্বর ব্লকের মগনামায় এই অনুসন্ধান করা হবে। গ্যাসের দাম বাড়ানো টাকা দিয়ে বাপেক্স এই অনুসন্ধান করবে। বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে মগনামায় অনুসন্ধানের জন্য ক্রয় বিক্রয় চুক্তির খসড়া (এসপিএ) সইয়ের নীতিগত অনুমোদন দেয়া হয়।

একনেক অনুমোদন দিলে এই চুক্তি হবে। সভাশেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী এ তথ্য জানান। এ সময় যুগ্ম সচিব আবু সালেহ মোস্তফা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আইনমন্ত্রী আনিসুল হক, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে ১৬ নম্বর ব্লকের মগনামা রিং ফেন্সড এলাকায় অনুসন্ধানের জন্য সান্তোস বাংলাদেশ লিমিটেড (এসবিএল) বাপেক্স বরাবর একটি প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী যৌথ বিনিয়োগে সম্মত হলে ৫০ ভাগ শেয়ারের ৪৯ ভাগ হন্তান্তর করতে চায় প্রতিষ্ঠানটি। এর ভিত্তিতে প্রথম দফায় প্রায় ৩০০ কোটি টাকা বাপেক্সকে বিনিয়োগ করতে হবে। পরে আবার আলোচনার করে সান্তোস সংশোধিত নতুন প্রস্তাব দেয়।

এতে ২ হাজার ৩০৮ মিলিয়ন ডলার বা ২৩০ কোটি ৮০ লাখ টাকা বিনিয়োগের প্রস্তাব দেয়া হয়। বাপেক্সের ৩৭২তম বোর্ড সভায় সান্তোসের এ সংশোধিত প্রস্তাব অনুমোদন পায়। জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, মগনামা অনুসন্ধান কূপ-২ খনন করতে ২৩০ কোটি ৮০ লাখ টাকা বিনিয়োগ করা হবে। গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) থেকে এ টাকা খরচ করা হবে। সরকার অনুমোদন দিলে আগামী ৩১শে জানুয়ারির মধ্যে বিনিয়োগকৃত অর্থ সান্তোসকে দেয়া হবে। চুক্তি অনুযায়ি, অনুসন্ধানকারী প্রতিষ্ঠান উত্তোলিত তেল-গ্যাস প্রথমে পেট্রোবাংলার কাছে বিক্রির জন্য প্রস্তাব দেবে, পেট্রোবাংলা নিতে না চাইলে দেশের মধ্যেই তৃতীয় পক্ষের কাছে তা বিক্রি করতে পারবে। বর্তমানে অগভীর সমুদ্রের ১১ নম্বর ব্লকে গ্যাস উত্তোলনের কাজ করছে সান্তোস।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

বাপেক্স ও সান্তোস যৌথভাবে সমুদ্রে খনিজ সম্পদ অনুসন্ধান চালাবে

আপডেট টাইম : ০৪:৪৩:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০১৭