অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নূর হোসেনের সাম্রাজ্য এখন যাদের নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জ: সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর এবং সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি নূর হোসেনের রেখে যাওয়া সাম্রাজ্য নিয়ন্ত্রণে নিয়েছেন তারই ঘনিষ্ঠজনরা। তার ভাই, ভাতিজা ও তার ঘনিষ্ঠ সিটি করপোশেনের কাউন্সিলর আরিফুল হাসান এখন এই সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন।

সাত খুনের পরই পরিবার-পরিজন নিয়ে সিদ্ধিরগঞ্জ ছেড়ে পালিয়ে যায় নূর হোসেন। এলাকাছাড়া হন নূর হোসেনের পাঁচ ভাই, ভাতিজা ও কাউন্সিলর আরিফুল হাসানসহ তার সমর্থকরাও।

২০১৫ সালে নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে। এই সুযোগে নূর হোসেনের ভাই ও ভাতিজারা আস্তে আস্তে এলাকায় আধিপত্য বিস্তার করতে শুরু করে। নূর হোসেনের রেখে যাওয়া বিভিন্ন অবৈধ সম্পদ নিজেদের করার পাশাপাশি জমি দখল, ফুটপাতে চাঁদাবাজি, শীতলক্ষ্যার ঘাট দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অপকর্ম শুরু করেন। কেউ বিরোধিতা করলে তাকে নানাভাবে হুমকি দেওয়া হয়।

বর্তমানে নূর হোসেনের সাম্রাজ্য দখল করে এলাকায় প্রভাব বিস্তার করছেন যারা তাদের মধ্যে আছেন নূর হোসেনের বড় ভাই নূর সালাম, নূর ইসলাম, নূর উদ্দিন, নূরুজ্জামান জজ, ভাতিজা সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ জালাল বাদল এবং নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হাসান।

এদের মধ্যে নূর হোসেনের বড় ভাই নূর সালাম ও নূর ইসলাম সিদ্ধিরগঞ্জের সানারপাড়, বাগমারা, টেকপাড়াসহ বিভিন্ন এলাকার জমি দখল করছেন। পরিবহন সেক্টর ও ফুটপাতে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন ভাতিজা শাহ জালাল বাদল।

শীতলক্ষ্যা নদীর ঘাটে বালু, পাথরের ব্যবসা, শিমরাইল এলাকায় গড়ে ওঠা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন নূর হোসেনের ঘনিষ্ঠ আরিফুল হাসান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

নূর হোসেনের সাম্রাজ্য এখন যাদের নিয়ন্ত্রণে

আপডেট টাইম : ০৫:৪৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭