পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাঁওতালসহ গাইবান্ধার ৭১ জনের আগাম জামিন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল উচ্ছেদের ঘটনায় পুলিশ ও চিনিকল কর্তৃপক্ষের করা পৃথক চার মামলায় সাঁওতালসহ ৭১ জনকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

চার মামলায় পৃথক আটটি জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের যুগ্ম-বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আবু ওবায়দুর রহমান, মাহজাবীন রব্বানী ও সামিউল আলম সরকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

আইনজীবী সামিউল জানান, গোবিন্দগঞ্জের খামার এলাকায় অবৈধভাবে বাড়িঘর তোলার অভিযোগে গত বছরের ৩ জুলাই ১২ জনের বিরুদ্ধে মামলা করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল।

এসব বাড়িঘর উচ্ছেদ করতে গেলে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ তুলে ১২ জুলাই আরেকটি মামলা করেন গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আখতারুজ্জামান। এ মামলায় আসামি করা হয় ৩১ জনকে।

এর পরের মাসেই গোবিন্দগঞ্জের খামার এলাকায় পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগ এনে গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুল গফুর ৩৬ জনকে আসামি করে মামলা করেন।

আরেকটি মামলা হয়েছে গোবিন্দগঞ্জ খামার এলাকায় পুকুর খননের সময় হামলার অভিযোগে। এ মামলায় আসামি করা হয় ৫১ জনকে। মামলাটি করেন রংপুর সুগার মিলের উপ-ব্যবস্থাপক মাছুমা আক্তার জাহান।

আইনজীবী সামিউল জানান, আসামিদের মধ্যে একজন একাধিক মামলারও আসামি রয়েছেন। তাই চার মামলায় আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জন। তারা সবাই হাইকোর্টে এসে জামিন চাইলে আদালত তাদের ছয় সপ্তাহ করে আগাম জামিন মঞ্জুর করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সাঁওতালসহ গাইবান্ধার ৭১ জনের আগাম জামিন

আপডেট টাইম : ০৫:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০১৭