পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রোহিঙ্গাদের ওপর ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ চলছে: জাতিসংঘ

ডেস্ক: মায়ানমারে রোহিঙ্গাদের ওপর ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ চলছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি।

তিনি বলেন, দেশটির আরাকান রাজ্যে রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধ করে চলেছে সামরিক বাহিনী ও পুলিশ।

যুক্তরাজ্যভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসির একটি বিশেষ অনুষ্ঠানে লি এ অভিযোগ করেন। ওই অনুষ্ঠানে কথা বলার জন্য আমন্ত্রণ জানালেও অংশ নেননি মায়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং স‍ান সুচি।

ইয়াংহি লিকে আরাকানের সংঘাতপূর্ণ এলাকায় ঢুকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেয়নি দেশটির সরকার। তবে সেখানে নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে লি জানান, পরিস্থিতি এতোটাই খারাপ, যা তার ধারণারও বাইরে।

জাতিসংঘের এ দূত বলেন, ‘আমি বলবো মানবতাবিরোধী অপরাধ চলছে। মানবতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধ হচ্ছে। বার্মিজ, সামরিক বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ বা অন্যান্য নিরাপত্তা বাহিনী এই অপরাধ করছে।’

তিনি দাবি করেন, এই নিপীড়ন বার্মিজ নিরাপত্তা বাহিনীর ‘পদ্ধতিগত’। কিন্তু অং সান সুচির সরকারকে অবশ্যই এই অপরাধের কিছু না কিছু দায়-দায়িত্ব নিতে হবে।

লি মনে করেন, ‘দিন শেষে সেখানে বেসামরিক সরকার রাষ্ট্র চালাচ্ছে। ওই সরকারকেই এসবের উত্তর দিতে হবে। তাদেরই ভয়ানক নির্যাতনের গণঅভিযোগের জবাব দিতে হবে। তারা নিজেদের জনগণের বিরুদ্ধে যে অমানবিক অপরাধ করছে তারও জবাব দিতে হবে।’

তবে ইয়াংহি লি’র এসব অভিযোগের বিষয়ে সুচি’র সরকারের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, এ ধরনের অভিযোগ ‘অতিরঞ্জিত’ এবং এটা ‘অভ্যন্তরীণ’ বিষয়, ‘আন্তর্জাজিতক’ নয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

রোহিঙ্গাদের ওপর ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ চলছে: জাতিসংঘ

আপডেট টাইম : ১২:৫৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০১৭