অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

আত্রাইয়ে বাংলা ভাইয়ের সহযোগী গ্রেপ্তার

নওগাঁর আত্রাইয়ে জামগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী মোঃ শহিদুল ইসলাম (৪৫) নামে তালিকাভুক্ত এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। শহিদুল ইসলাম উপজেলার জামগ্রাম গ্রামের সাহাদ আলীর ছেলে।

আত্রাই থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আজ বিকেল সাড়ে ৩টার দিকে তাকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির ২টি মামলা রয়েছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুদ্দোজা জানান, ২০০৪ সালে জেএমবির উত্থানের সময় বাংলা ভাই সর্বহারা নিধন নামে অবৈধ হত্যাযজ্ঞ, মারপিট, লুটতরাজ, ভাঙচুরে মেতে উঠে।এ সমস্ত কর্মকাণ্ডে শহিদুল ইসলাম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। দীর্ঘদিন ধরে শহিদুল ইসলাম পলাতক ছিলো।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

আত্রাইয়ে বাংলা ভাইয়ের সহযোগী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:০৯:২২ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০১৭