পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

পুলিশকে কামড়ে পালানোর চেষ্টা

ডেস্ক : ইয়াবা নিয়ে পালিয়ে যাচ্ছিল জুবায়ের নামের এক ব্যক্তি। গোপন খবরের ভিত্তিতে পুলিশ তাকে ধরে ফেলে। এ সময় তিনি পুলিশকে কামড়ে পালাতে চান।

আজ বুধবার দুপুরে পিরোজপুর পৌরসভার বৌদ্ধপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জুবায়ের পৌরসভার পালপাড়া মহল্লার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে পুলিশ জানতে পারে সদর উপজেলার মূলগ্রাম থেকে জুবায়ের ইয়াবা বড়ি নিয়ে মোটরসাইকেলে করে পৌর শহরের দিকে যাচ্ছেন। এরপর পুলিশ পৌরসভার বৌদ্ধপাড়া মোড়ে অবস্থান নেয়। বেলা সোয়া দুইটার দিকে ওই পথ দিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁকে থামার সংকেত দেয়।

কিন্তু তিনি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে দেহ তল্লাশি করে ১১টি ইয়াবা বড়ি উদ্ধার করে। তখন সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল মিয়ার সঙ্গে জুবায়েরের ধস্তাধস্তি হয়।এ সময় আরেক সহকারী উপপরিদর্শক নাজির হোসেন জুবায়েরকে জাপটে ধরলে তিনি নাজির হোসেনের দুই হাত কামড়ে পালানোর চেষ্টা করেন। পরে নাজির পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছেন এবং রুবেল মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জুবায়েরের বিরুদ্ধে স্থানীয় থানায় দুটি মামলা করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

পুলিশকে কামড়ে পালানোর চেষ্টা

আপডেট টাইম : ০৫:৩৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭