পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শেখ হাসিনা হাজার বছর বেঁচে থাকুক-জয়নাল আবদিন ফারুক

বাংলার খবর২৪.কম : 500x350_c1ae2a9ba5cc55298d6381c5de896f1f_Halim-(26)ভবিষ্যতে বিএনপির দেশ পরিচালনার প্রক্রিয়া দেখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করলেন বিএনপির প্রচার সম্পাদক ও প্রাক্তন চিফ হুইফ জয়নাল আবদিন ফারুক।
তিনি বলেন, ‘দোয়া করি, শেখ হাসিনা হাজার বছর বেঁচে থাকুক। পরে বিএনপি সরকার তার চেয়ে খারাপ করে, না আরো ভালো করে দেশ চালাবে, তা দেখার জন্য আমি তার দীর্ঘায়ু কামনা করি।’

শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইসলামী ছাত্রসমাজ আয়োজিত ‘বাংলাদেশের গণ-আন্দোলন ও ছাত্রসমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘অতীতেও নির্বাচন না দিয়ে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করা হয়েছে। কিন্তু তার ফল ভালো হয়নি। এখনো বলা হচ্ছে, ২০১৯ সালের আগে নির্বাচন হবে না। কোনো একদিন ঘুম থেকে উঠে শোনা যাবে উনিও (শেখ হাসিনা) আর নেই। কিন্তু আমরা তা চাই না। আমরা চাই, তিনি সুস্থভাবে রাজনীতি করুক।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে কে বড়, কে ছোট তা দেখার সময় নেই। গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। এ ক্ষেত্রে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’

সরকার দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, ‘একের পর এক পরিবর্তন এনে সংবিধানকে ছোট করে ফেলা হয়েছে। এখন কথা বলতেও সংশয় লাগে। কারণ কোন কথার পরিপ্রেক্ষিতে কীভাবে মামলা হয়ে যাবে, তা কেউ বলতে পারে না।’

আওয়ামী লীগ বাম রাজনীতির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে- দাবি করে তিনি বলেন, অতীতে যারা শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে আন্দোলন করেছে, তারাই এখন বর্তমান সরকারকে উপদেশ দিচ্ছে। ৬০ বছরের পুরোনো দল আওয়ামী লীগকে বামদের দ্বারা নষ্ট না করার পরামর্শ দেন তিনি।

বিএনপির আন্দোলন নিয়ে সমালোচকদের উদ্দেশ্য করে ফারুক বলেন, খালেদা জিয়ার রাজনৈতিক কৌশল কেউ ধরতে পারবে না। তিনি জানেন, কখন কী করতে হয়। হতাশ না হতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জয়নাল আবদিন ফারুক।
আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ ইলিয়াস আতহারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি বক্তব্য না দিয়েই অনুষ্ঠান শেষ হওয়ার আগেই চলে যান। অন্যদের মধ্যে বাংলাদেশ নেজামী ইসলামি পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আবদুর রকিব, মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শেখ হাসিনা হাজার বছর বেঁচে থাকুক-জয়নাল আবদিন ফারুক

আপডেট টাইম : ০৩:৪৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০১৪