পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

৩০ হাজার ইয়াবাসহ আটক ৩

ডেস্ক : কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় বাসের চালকসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার সকালে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় বাসটিতে তল্লাশি চালায় র‌্যাব।

এ ব্যাপারে র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, আটক তিনজন একই ইয়াবা পাচারকারী চক্রের সদস্য। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।

তিনি আরও জানান, বাসে তল্লাশি করে ইয়াবা পাওয়ার পর সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। বাসের সুপারভাইজার তাদের অন্য বাসে তুলে দেন। এরপর বাসটি জব্দ করা হয়েছে।

ওই বাসে করে দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের তথ্য র‌্যাবের কাছে আছে বলে জানিয়েছেন মিমতানুর।

এসময় বাসটি জব্দ করেছে র‌্যাব।

অন্যদিকে আটক তিনজন হলেন, তুবা পরিবহন বাসের চালক মোস্তফা (৫৫) এবং দুই যাত্রী রিফাত (৩২) ও জোবায়ের (২৪)।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

৩০ হাজার ইয়াবাসহ আটক ৩

আপডেট টাইম : ১২:৩০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭