পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিপিএলে খরুচে বোলারের খাতায় নাম লেখালেন সাইফুদ্দিন

ডেস্ক: কুমিল্লার হয়ে বিপিএলের চলতি আসরে শুরু থেকে ভালোই বোলিং করে আসছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ বোলার সাইফুদ্দিন। তবে আজ (শনিবার) রাজশাহীর বিপক্ষে ম্যাচে তার উপর দিয়ে রীতিমত ঝড় বয়ে গেল। নিজের করা চতুর্থ ওভারে দিলেন ৩২ রান। আর এতেই বিপিএলে সবচেয়ে খরুচে বোলারের খাতায় নাম লেখালেন এই বোলার।

প্রথম তিন ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন ম্যাচের সফল বোলার। সেই হিসেবে রাজশাহী কিংসের বিপক্ষে নিজের চতুর্থ ও ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন সাইফুদ্দিন। ড্যারেন স্যামি শুরু করে চার মেরে, পরের বলে মারেন ছয়। তৃতীয় বলে নেন দুই রান। চতুর্থ বলে আবারও ছয়। পঞ্চম বল থেকে আসে অতিরিক্ত ১। ষষ্ঠ বলে আবারও ছয়। সপ্তম বলে আবার অতিরিক্ত। আর অষ্টম ও শেষ বলে আবার ছয়। অতিরিক্ত ২ সহ ব্যাট থেকে আসে ৩০ রান। এতেই সাইফুদ্দিন হয়ে গেলেন বিপিএলের সবচেয়ে খরুচে বোলার।

এর আগে এক ওভারে সর্বাধিক ২৯ রান দেওয়ার রেকর্ড ছিল আরেক বাংলাদেশি নাজমুল মিলনের। ২০১৩ সালে বিপিএলে ২৯ রান দিয়ে এই খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েন মিলন। এছাড়া ২০১২ সালে স্কট স্টাইরিস ২৭ ও ২০১৫ সালে রায়ান টেন ডেসকাটও এক ওভারে ২৭ রান দেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিপিএলে খরুচে বোলারের খাতায় নাম লেখালেন সাইফুদ্দিন

আপডেট টাইম : ১২:৫৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০১৭