পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাটুরিয়া-দৌলতদিয়ায় অপেক্ষমান যানবাহনের দীর্ঘ সারি

ডেস্ক: ফেরি ও নাব্যতা সংকটসহ বাড়তি যানবাহনের চাপে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দুই পারে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

পাটুরিয়া ফেরিঘাট শাখা ট্রাফিক পুলিশের ইনচার্জ দিলীপ দত্ত জানান, নৌরুটের ১৭টি ফেরির মধ্যে তিনটি অচল হয়েছে। বাকি ফেরিগুলো দিয়ে যাত্রী ও যানবাহন পারাপারের কাজ চলছে। এ ছাড়া নাব্যতা সংকটে ড্রেজিং কার্যক্রম চলমান থাকায় একটি মাত্র চ্যানেল দিয়ে পন্টুন এলাকার ফেরিগুলো চলাচল করছে। একসঙ্গে কয়েকটি ফেরি চ্যানেলে প্রবেশ করত পারছে না। এ কারণে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।

দৌলতদিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান, ঘাটের দুই পারে ৯ শতাধিক যানবাহন পারাপরের অপেক্ষায় রয়েছে। যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী পরিবহনগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এ কারণে জরুরি পণ্যবাহী ট্রাকগুলো ছাড়া অন্য সাধারণ ট্রাকগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে যাত্রীবাহী বাসের চাপ কিছুটা কম থাকলেও ঢাকামুখী পণ্যবাহী ট্রাকের সংখ্যা দ্রুত বাড়ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পাটুরিয়া-দৌলতদিয়ায় অপেক্ষমান যানবাহনের দীর্ঘ সারি

আপডেট টাইম : ০২:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭