পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

পাকিস্তানে অস্ত্রধারীদের হামলায় ৯ শিক্ষার্থী নিহত

ডেস্ক: পাকিস্তানের পেশাওয়ারে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের এক আবাসিক ভবনে অস্ত্রধারীদের হামলার ঘটনায় অন্তত ৯ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৩৭ জন।

এ ঘটনার পরপরই সেখানে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার সকালে পেশোয়ার কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটে কমপক্ষে ৪ জন অস্ত্রধারী ঢুকে পড়ে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা রিকশায় করে ঘটনাস্থলে আসে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এ ঘটনার পরপরই সেখানে পুলিশি অভিযান শুরু হয়েছে। তারা বলছে, পুলিশ পুরো এলাকাটি ঘিরে রেখেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম আরো জানায়, শুক্রবার সকালে বোরকা পরিহিত সন্দেহভাজন হামলাকারীরা গুলি ছুড়তে ছুড়তে হোস্টেল ভবনে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে ফেলে। শুরু হয় গোলাগুলি। জিম্মিদের উদ্ধারে এখনো অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

এছাড়া সেনাবাহিনীর হেলিকপ্টার ওই এলাকাটির ওপর নজরদারি করছে।

কেউই এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। ঈদ-ই-মিলাদুন্নবীর জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ছিল বলে জানা গেছে।

ভবনটিতে অন্তত ৪০ জন শিক্ষার্থী সেখানে ছিলেন বলে স্থানীয়দের সূত্রে জানা গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

পাকিস্তানে অস্ত্রধারীদের হামলায় ৯ শিক্ষার্থী নিহত

আপডেট টাইম : ০২:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭