পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

শাহআলীতে গাড়ির মালিককে পিটিয়ে হত্যা

ডেস্ক: রাজধানীর শাহআলী থানা এলাকায় মো. সেলিম (৩০) নামের এক লেগুনা গাড়ির মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল ৭টার দিকে থানার দিয়াবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শাহআলী থানার ওসি আনোয়ার বলেন, আজ সকালে দিয়াবাড়ী মোড়ে একটি ট্রাক সেলিমের লেগুনা গাড়িকে ধাক্কা দেয়। এতে লেগুনা গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এতে সেলিম এবং ওই ট্রাকচালকের মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। আহত অবস্থায় সেলিমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, নিহত সেলিমের শরীরের আঘাত ও ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকচালককে এখনো আটক করা যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

শাহআলীতে গাড়ির মালিককে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০২:২৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭