পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

রেলে বিনা টিকেটে ভ্রমণ প্রতিরোধে পিওএস মেশিন স্থাপনের উদ্যোগ

ডেস্ক : রেলওয়েতে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ এবং প্রবেশ ও বহিরাগমন গেটগুলোতে টিকেট চেকিং এর জন্য পয়েন্ট অব সেল (পিওএস) মেশিন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ কথা জানানো হয়।

কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় আরো জনানো হয় এ লক্ষ্যে পিওএস মেশিন ক্রয়ের উদ্যোগ নেওয়া হয়।

কমিটি সদস্য রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, খালিদ মহমুদ চৌধুরি এবং ইয়াসিন আলী সভায় অংশগ্রহণ করেন।

সভায় রেলওয়ের ৭০টি লোকমোটিভ ক্রয়ের সর্বশেষ অবস্থা, বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন বিভাগের (প্রকৌশল,মেক্যানিক্যাল,ট্রফিক ইত্যাদি) বিগত তিন বছরের ক্রয় পরিকল্পনা ও প্রকৃত ক্রয় এর উপর প্রতিবেদন উপস্থাপন, চট্টগ্রামে নতুন কন্টেইনার ইয়ার্ড এবং ঢাকার আইসিডি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উল্লেখ করা হয়, ১শ’টি সেশনের আধুনিকায়নসহ যাত্রীদের প্রবেশ ও বহিরাগমন নিয়ন্ত্রন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে যাত্রীরা পাঞ্চিং মেশিনের মাধ্যমে স্টেশনে প্রবেশ ও বের হতে পারবে।

সভায় রেল স্টেশনের প্লাটফর্মে যাত্রীসেবার বাইরে অন্য কোন কাজে মাইকিং যেন না হয় সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

এছাড়াও সভায় মন্ত্রণালয় ট্রেনের দূর্ঘটনা থেকে ট্রেনকে রক্ষার জন্য যে দুই শিশু সাহসিকতার পরিচয় দিয়েছে তাদেরকে পুরস্কৃত করার বিষয়ে কমিটিকে অবহিত করে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিবসহ, মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

রেলে বিনা টিকেটে ভ্রমণ প্রতিরোধে পিওএস মেশিন স্থাপনের উদ্যোগ

আপডেট টাইম : ০১:০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭