অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

সাদুল্লাপুরে কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণ’, আটক ৩

শুক্রবার সন্ধ্যায় উপজেলার নলডাঙ্গা সরকারি খাদ্য গুদাম এলাকায় এ ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান।

ঘটনার সময় এলাকাবাসী তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ ঘটনায় শনিবার পাঁচ জনের নামে মামলা হয়েছে থানায়, যাদের মধ্যে আটক তিন জনও রয়েছেন।

আসামিরা হলেন নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক দুদু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৩), ইউনিয়নের কিশামত হামিদ গ্রামের গ্যারেজ মাহাফুজ রহমানের ছেলে বাবু মিয়া (২২), পশ্চিম খামার দশলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২১), আমজাদ হোসেনের ছেলে রুবেল মিয়া (২২) ও দশানি গ্রামের শাহেদুলের ছেলে খুশু মিয়া (২৩)।

ধর্ষণের শিকার মেয়েটিকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বোরহান উদ্দিন মামলার বরাত দিয়ে জানান, শুক্রবার বিকালে মেয়েটি বাড়ি থেকে তার মায়ের সঙ্গে কাপড় কিনতে নলডাঙ্গা বাজারে যায়। কেনাকাটার পর সন্ধ্যায় মেয়েকে বাড়ি ফিরতে বলে মা তার বাবার বাড়ি যান।

ওসি বলেন, ওই শিক্ষার্থী তখন হেঁটে একা বাড়ি ফিরছিল। পথে নলডাঙ্গা সরকারি খাদ্য গুদাম এলাকায় পৌঁছলে সোহাগ তার পথরোধ করে।

“এরপর সোহাগসহ তার সহযোগী শরিফুল, বাবু, রুবেল ও খুশু এসে তার ওড়না দিয়ে মুখ বেঁধে পাশের আখ ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।”

ওসি বলেন, এ সময় মেয়েটির আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার এবং শরিফুল ও বাবুকে হাতেনাতে আটক করে। পরে নলডাঙ্গা রেল গেট এলাকার দোকান থেকে সোহাগকে আটক করে এলাকাবাসী।

“পরে সোহাগ, বাবু ও শরিফুলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রুবেল ও খুশু মিয়া পলাতক রয়েছে।”

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন ধর্ষণের কথা স্বীকার করেছে। এছাড়া পলাতক দুই আসামি রুবেল ও খুশু মিয়াও ধর্ষণ করেছে বলে আটকরা বলেছে।

স্থানীয়রা জানান, এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা শুক্রবার রাত ১০টার দিকে এলাকায় বিক্ষোভ এবং সোহাগের বাবা যুবলীগ নেতা দুদুর ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করেছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সাদুল্লাপুরে কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণ’, আটক ৩

আপডেট টাইম : ০৭:২৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭