অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঘুষ খান, তবে সহনীয় মাত্রায় : শিক্ষামন্ত্রী

পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের (ডিআইএ) কর্মকর্তারা ঘুষ ও শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে ভালো প্রতিবেদন জমা দেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, আপনারা ঘুষ খান, কিন্তু সহনীয় মাত্রায় খান।

রোববার শিক্ষাভবনে পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের (ডিআইএ) সম্মেলনকক্ষে অধিদফতেরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ল্যাপটপ ও প্রশিক্ষণ সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

এক উদাহরণ দিতে গিয়ে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের (ডিআইএ) কর্মকর্তারা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যান। সেখানে গিয়ে ঘুষের বিনিময়ে তারা ওই প্রতিষ্ঠানকে নিয়ে ভালো প্রতিবেদন দেন। স্কুল পরিদর্শনে গেলে খাম রেডি করাই থাকে। তবে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা ঘুষ খান, কিন্তু সহনীয় হয়ে খান। কেননা, আমার এটা বলার সাহসই নেই যে, ঘুষ খাবেন না। তা অর্থহীন হবে।

প্রায় সবখানেই ঘুষ লেনদেন হচ্ছে দাবি করে মন্ত্রী বলেন, খালি যে অফিসাররা চোর, তা না। মন্ত্রীরাও চোর। আমিও চোর। এ জগতে এমনই চলে আসছে। তবে এ অবস্থার পরিবর্তন করতে হবে। বর্তমান সরকারের আমলে দুর্নীতি কমেছে বলেও দাবি করেন তিনি।

এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যারা ওইসব রিপোর্ট করেন, তারা কথাই বোঝেন না। আমি বলেছি, কর্মকর্তারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে একসময় মাত্রাতিরিক্ত ঘুষ খেতেন। স্কুলে গেলেই খাম ধরিয়ে দিতেন। তখন থেকে তাদেরকে হুঁশিয়ারি দিয়েছি, জিরো টলারেন্স নিয়েছি। আমরা তখন বলেছিলাম, ঘুষ খেলেও সহনশীল মাত্রায় নামিয়ে আনেন। কিন্তু এখন আমরা আরও কঠোর হয়েছি। তাদের ঘুষ খাওয়াসহ বিভিন্ন দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স দেখাচ্ছি। এই কথাটিই আমি উদাহরণ হিসেবে বলেছি। তারপর তাদের হাতে ল্যাপটপ তুলে দিলাম। এখন যদি এটা নিয়ে আবার রিপোর্ট করা হয়, তাহলে তো কথাই বলা যাবে না দেখছি।

ডিআইএ’র পরিচালক অধ্যাপক আহমদ সাজ্জাদ রশিদ এ বিষয়ে বলেন, মন্ত্রী আগের একটি বিষয়কে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। তিনি তো মজা করে অনেক সময় অনেক কথাই বলেন। তিনি আসলে ঘুষ খাওয়ার কথা বলেননি। তিনি উদাহরণ দিয়েছেন মাত্র।

ডিআইএ’র পরিচালক অধ্যাপক আহমদ সাজ্জাদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব আহমেদ শামীম আল-রাজী এবং ডিআইএ’র যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ২৭ জন কর্মকর্তার মধ্যে ল্যাপটপ বিতরণ করেন। পরিদর্শন ও নিরীক্ষা এবং ই-ফাইলিং শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সনদও বিতরণ করেন মন্ত্রী।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঘুষ খান, তবে সহনীয় মাত্রায় : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৮:০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭