পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মহেশখালীর আকাশে দুই বিমানের সংঘর্ষ

কক্সবাজারের মহেশখালীতে আকাশে দুই বিমানের সংঘর্ষের পর বিধ্বস্ত হয়েছে। বুধবার সন্ধ্যায় মহেশখালী উপজেলার পুটিবিলা এলাকায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় একজন পাইলটের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন কক্সবাজার এএসপি আফরুজুল হক।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী বলেন, মহেশখালীতে বুধবার সন্ধ্যায় আকাশে সংঘর্ষের পর বিমানবাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সন্ধ্যার দিকে ঘণ্টাখানেক ধরে রাডার থেকে বিচ্ছিন্ন ছিল বিমান দুটি। এর একটির মডেল ইয়াক-৮। দুটি বিমানে দুজন করে চারজন ছিলেন।

বিমানবাহিনীর বরাত দিয়ে কক্সবাজারের এএসপি (ডিএসবি) শহীদুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিধ্বস্ত হওয়ার পর বিমান দুটি দুই জায়গায় পড়েছে। একটি মহেশখালীর পালপাড়ায় এবং অন্যটি কম্পনিয়া পাহাড়ি এলাকায় পড়েছে। বিধ্বস্ত হওয়ার পর একটি বিমানে আগুন ধরে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান দুটি মাটিতে পড়ার আগে কয়েক ভাগে ভেঙে পড়ে। মাটিতে পড়া অংশগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মহেশখালীর আকাশে দুই বিমানের সংঘর্ষ

আপডেট টাইম : ০৫:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭