অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ক্ষমতায় গেলে ডা. মিলন হত্যার বিচার করবেন এরশাদ

ঢাকা, : বিগত শতাব্দীর নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে শহিদ ডা: শামসুল আলম মিলন হত্যার বিচার ফের ক্ষমতায় আসতে পারলে নিজেই করবেন বলে মন্তব্য করেছেন সেই সময়ের সামরিকশাসক এইচ এম এরশাদ। আজ সোমবার এইচ এম এরশাদ আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনের সভায় শহীদ নূর হোসেনের বিষয়েও কথা বলেন।

আশির দশকের গোড়ায় সেনাপ্রধান হিসেবে ক্ষমতা দখলের পর তা দীর্ঘস্থায়ী করতে যে রাজনৈতিক দল গড়ে তুলেছিলেন সেই জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এরশাদ এই মন্তব্য করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘ডা. মিলনকে কে হত্যা করেছে এখনো আমরা জানি না। একটু আগে মহাসচিব (রহুল আমিন পাটোয়ারী) ডিমান্ড করেছেন, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, প্রথমে ডাক্তার মিলনের হত্যার বিচার আমরা চাব।’

১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে আততায়ীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে নিহত হন ডা. মিলন। সেই সময় তিনি মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম সম্পাদক ছিলেন। এ ঘটনার কিছুদিন পরেই ৬ ডিসেম্বর এরশাদ পদত্যাগে বাধ্য হন। পরে তিনি প্রায় ছয় বছর কারাগারে ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ক্ষমতায় গেলে ডা. মিলন হত্যার বিচার করবেন এরশাদ

আপডেট টাইম : ০৭:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮