পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

জোর করেও নির্বাচনের বাইরে রাখতে পারবে না খালেদা জিয়া

ঢাকা, ০২ জানুয়ারি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচনে যাবে, চাইলেও আমাদের নির্বাচন থেকে বিরত রাখা যাবে না। ২০১৮ সাল হবে গণতন্ত্রের বছর।

আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বর্তমান সরকারের সমালোচনা করো জিয়া বলেন, এই সরকার অবৈধ। আজকে দেশে গণতন্ত্র নেই। আজকে একব্যক্তির ইচ্ছানুযায়ী দেশ চলছে। একক ইচ্ছায় দেশ চলছে বলেই দেশ সামনে পেছনে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে না।

তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ বলেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেবে, বিনামূল্যে সার দেবে। আজকে চালের দাম ৭০ টাকা, সারের দাম তিনগুণ বাড়িয়েছে। আমাদের সময় ৩শ’ টাকা ছিল সারের বস্তা, এখন তা বেড়ে ১২শ’ টাকা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

জোর করেও নির্বাচনের বাইরে রাখতে পারবে না খালেদা জিয়া

আপডেট টাইম : ০৮:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮