পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণে বাস ভস্মীভূত

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে একটি বাস পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আজ বুধবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় স্থানীয় একটি সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে বাসটিতে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-নবীনগর সড়কে যাতায়াতকারী জনতা পরিবহনের একটি বাস কুমিল্লা-সিলেট মহাসড়কের পান্নারপুল নামক স্থানের একটি সিএনজি পাম্প থেকে গ্যাস রিপিল করে পাম্পের অদূরে যাওয়ার পর বিকট শব্দে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে বাসটি ভস্মীভূত হয়ে যায়। এঘটনায় স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তবে বাসটি পুড়ে গেলেও ভাগ্যক্রমে এতে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কুমিল্লায় সিলিন্ডার বিস্ফোরণে বাস ভস্মীভূত

আপডেট টাইম : ০৭:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮