পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘শেখ হাসিনার অধীনে নয়; আসন্ন নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে’

ডেস্ক : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার অধীনে নয়; আসন্ন নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। কিন্তু সেই নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি নেত্রী জনগনকে ব্লাকমেইল করছেন। সেতুমন্ত্রী বলেছেন, পদ্মাসেতুসহ মেগা প্রকল্প বাস্তবায়ন দেখে খালেদা জিয়ার গাত্রদাহ শুরু হয়েছে। সেই জন্যই পদ্মাসেতু নিয়ে মিথ্যাচার করছেন। আজ বুধবার দুপুরে খাগড়াছড়ির রামগড়ে নির্মিতব্য বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ নিয়ে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় উভয় দেশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, মৈত্রীসেতুর ব্যাপারে ভারতের পক্ষ থেকে কিছু চাহিদার কথা বলা হয়েছে, সেটি জানুয়ারির মধ্যে সমাধা হবে এবং আগামী ফেব্রুয়ারি নাগাদ মৈত্রীসেতু নির্মান কাজ পুরোদমে শুরু হবে। এছাড়া সেতু নির্মানের পর রামগড় স্থলবন্দর চালু হলে কানেকটিভিটি সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ভারতের হাইকমশিনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ভারত ও বাংলাদেশ বিভিন্ন সংযোগ প্রকল্প একযোগে কাজ করছে তার মধ্যে ফেনী নদীর ওপর প্রস্তাবিত সেতু তেমনি একটি প্রকল্প। এটি দক্ষিণ ত্রিপুরা ও বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর মধ্যে সরাসরি সংযোগ সড়কের ব্যবস্থা করবে।

পরে তারা সেতুর সম্ভাব্য এলাকা পরিদর্শন করেছেন। বাংলাদেশের রামগড় ও ভারতের সাব্রুম স্থলবন্দর কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রামগড় উপজেলা সদরের মহামুনি-দারোগাপাড়া এলাকায় ৪১২ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মিত হবে। বাংলাদেশের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বাণিজ্যিক সম্পর্ক প্রসারের জন্য চার লেন বিশিষ্ট আন্তর্জাতিক মানের এ ব্রিজটি নির্মাণ করবে ভারত। এতে ব্যয় হবে ২২৮.৬৯ ভারতীয় রূপি।

সেতু এলাকা পরিদর্শনকালে উভয় দেশের উর্ধতন কর্মকর্তা, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

‘শেখ হাসিনার অধীনে নয়; আসন্ন নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে’

আপডেট টাইম : ০৭:৫২:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮