পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

৮৫ হাজার রোহিঙ্গা আশ্রয় দেবে চেচনীয় স্কুল

ডেস্ক: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে রোহিঙ্গাদের জন্য অন্যতম বৃহৎ শরণার্থী শিবির স্থাপন করেছে চেচনিয়ার আহমদ কাদিরভ স্কুল। ওই অঞ্চলের বর্তমান প্রধান রমজান করিমভের তথ্য বিভাগ থেকে এই খবর জানানো হয়েছে।

আহমদ কাদিরভ চেচনিয়ার প্রথম প্রেসিডেন্ট। রমজান করিমভের তথ্য বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ‘এক মুহূর্তের জন্যও আমরা বাংলাদেশে শরণার্থী শিবিরে সেবাদান বন্ধ করিনি। এবার আরো একটি খুশির খবর এলো। চেচনিয়ার প্রথম প্রেসিডেন্ট, রাশিয়ার বীর আহমদ কাদিরভের নামের স্কুলটি শরণার্থীদের জন্য তাদের দুয়ার খুলে দিলো। এখানে থাকতে পারবে ৮৫ হাজার শরণার্থী।’

রমজান করিমভ জানান, তাদের স্কুলে ৩৪৮ রোহিঙ্গা শিশুকে শিক্ষাদান করা হচ্ছে। শিগগিরই এই সংখ্যা এক হাজারে উন্নীত হবে বলেও জানান তিনি।

কাদিরভ স্কুল সূত্র জানিয়েছে, রোহিঙ্গা শিশুরা তাদের স্কুলে পড়তে ও লিখতে শিখবে। করিমভের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তারা এখানে লেখাপড়ার কোনো সুযোগ পায় না। এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে পবিত্র কোরআন পড়তেও শেখানো হবে। এই কাজে অর্থায়নের জন্য আমি আমার মা, আহমদ কাদিরভ স্কুল ও আমার ভাই জিয়াদ সাবসাবির কাছে কৃতজ্ঞ।’

কাদিরভ স্কুলের শিক্ষার্থীদের দিনে দুইবেলা খাবার ও পোশাক দেয়া হবে বলেও জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

৮৫ হাজার রোহিঙ্গা আশ্রয় দেবে চেচনীয় স্কুল

আপডেট টাইম : ০৩:৪৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮