অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ইয়াবা বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব না: আইজিপি

ডেস্ক: মাদকের ব্যাপারে পুলিশে অবস্থান জিরো টলারেন্স বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, সার্বিকভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও জঙ্গিবাদ-মাদক নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। শনিবার রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে ইয়াবা আসছে। সমুদ্রে সীমান্তের দৈর্ঘ্য ৯০ থেকে ১০০ কিলোমিটার। হাজার হাজার মৎস্যজীবী নৌকায় করে প্রতিদিন আসে। মাছের পেটে করে, সবজির মধ্য দিয়ে ইয়াবা নিয়ে আসে। এটা বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু মাদকের ব্যাপারে পুলিশ অবস্থান জিরো টলারেন্স।

তিনি বলেন, ২০১৭ সালে আগের বছরের চেয়ে জঙ্গি দমনে বেশি সফলতা পেয়েছে পুলিশ। এ কারণে এবার সাফল্যের জন্য পুলিশকে দেয়া পদকের সংখ্যা ৯০ থেকে ১৮২ করা হয়েছে।

তিনি আরো বলেন, গত বছর ৩৫টি জঙ্গিবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এসময় আইজিপি তার দায়িত্ব পালনকালে জঙ্গিবিরোধী পুলিশের বিশেষ ইউনিট গঠনকে বিশেষ অর্জন বলে উল্লেখ করেন।

শহীদুল হক বলেন, আমি দায়িত্বে আসার পর পুলিশ বাহিনীতে নতুন ৮০ হাজার পদ সৃষ্টি হয়েছে। এর ফলে পুলিশের সক্ষমতা বেড়েছে। বাংলাদেশে জঙ্গি দমনের সফলতার বিষয়টি বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বলেও জানান তিনি। জঙ্গি দমনে সফলতার অভিজ্ঞতা বিনিময় করতে বাংলাদেশ পুলিশের দুজন কর্মকর্তাকে ইন্টারপোল আমন্ত্রণ জানিয়েছে বলে উল্লেখ করেন আইজিপি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ইয়াবা বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব না: আইজিপি

আপডেট টাইম : ০২:২৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০১৮