পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কুমিল্লায় বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী নিহত

কুমিল্লা : কুমিল্লায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী ও তাহের বাহিনীর প্রধান আবু তাহের (২৮) নিহত হয়েছেন। এতে ডিবির একজন এসআইসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার রাত আড়াইটার দিকে জেলা সদরের আলেখারচর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সন্ত্রাসী আবু তাহের নগরীর সংরাইশ এলাকার আবুল খায়েরের ছেলে।

ডিবির এসআই সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, আলেখারচর সাবুরিয়া সিএনজি স্টেশনের পেছনে গোমতি নদীর বাঁধে ১০/১৫ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে ডিবির ওসি একেএম মঞ্জুর আলমের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে পৌঁছে। ডাকাত দল ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে শীর্ষ সন্ত্রাসী আবু তাহের গুলিতে আহত হন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ লিটন নামে এক ডাকাতকে আটক করেছে। এছাড়া ২ রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।

অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের এসআই সহিদুল ইসলাম, এএসআই শাহীন ও কনস্টেবল ইসমাঈল আহত হন।

ডিবির ওসি একেএম মঞ্জুর আলম জানান, নিহত শীর্ষ সন্ত্রাসী আবু তাহেরের নেতৃত্বেই নগরীসহ জেলার বিভিন্ন স্থানে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। তার বিরুদ্ধে অন্তত ১ ডজন মামলা রয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কুমিল্লায় বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী নিহত

আপডেট টাইম : ০৩:৫৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮