অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে সাংবাদিকের উপর বিএনপি নেতারা হামলা, হত্যার হুমকি Logo হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার,কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার Logo পরীক্ষা ছাড়াই ভোলা বিআরটিএতে ৬ হাজার টাকা ঘুষে মিলছে ভারী মোটরযানের লাইসেন্স Logo পাটগ্রাম সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক, হত্যা-পুশ ইন বন্ধে কঠোর বার্তা Logo ১১ শিক্ষক, পরীক্ষার্থী ৫ পাস করেনি কেউ Logo পাটগ্রাম পৌরসভায় IUGIP প্রকল্পের আওতায় মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শকরণ সভা Logo বিআরটিএ মিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৪ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo লালমনিরহাটে সার না পেয়ে মহাসড়ক অবরোধ, আমন চাষিদের বিক্ষোভ Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস পেলেন বিহারীরা

ডেস্ক: স্থায়ী পুনর্বাসন ও অন্যান্য সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আশ্বাস পেলেন সারাদেশে ৭০টি ক্যাম্পে বসবাস করা বিহারীরা।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিহারীদের সংগঠন এসপিজিআরসিরের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায়। এসময় তাদের দাবির বিষয়ে আশ্বস্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার থেকে বিহারী পুনর্বাসনসহ অন্যান্য সমস্যা সমাধানে উদ্যোগগ্রহণ করা হবে। বিহারীদের পুনর্বাসনে ঢাকা জেলা প্রশাসকের গঠিত রিলিফ কমিটির পুনর্গঠন ও ক্যাম্প থেকে মাদক নির্মূলে সরকার গুরুত্ব দেবে।

এর আগে রোববার সকালে বিহারীদের স্থায়ী পুনর্বাসন, উচ্ছেদ ষড়যন্ত্র বন্ধ, বিদ্যুৎ-পানির সুবিধা বহাল ও ঢাকা জেলা প্রশাসকের গঠন করা রিলিফ কমিটি ভেঙ্গে পুনর্গঠনসহ ৬ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটি।

এ মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক এম শওকত আলী বলেন, ‘পুনর্বাসনের নির্দেশনা বুড়ো আঙ্গুল দেখিয়ে উর্দুভাষীদের ৭০টি ক্যাম্পে ঘরবাড়ি ভাঙচুরের ষড়যন্ত্র চলছে। পুনর্বাসন ছাড়া কোনভাবেই ক্যাম্প উচ্ছেদ মেনে নেব না।’

তিনি বলেন, ‘দীর্ঘ ৪৭ বছরেও উর্দুভাষীদের সমস্যার সমাধান হয়নি। এত বছর ধরে কয়েক লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। ক্যাম্প ছাড়া আমাদের কোথাও মাথা গোঁজার ঠাঁই নেই। উচ্ছেদের ষড়যন্ত্রের পাশাপাশি আমাদের বিদ্যুৎ ও পানি বন্ধেরও চেষ্টা হচ্ছে। ৭০টি ক্যাম্পের উর্দুভাষীরা চরম অনিশ্চয়তায় দিনাতিপাত করছেন।’

একই মানববন্ধনে জেনেভা ক্যাম্পের প্রস্তাবিত চেয়ারম্যান ওয়াসি আহমেদ বশির বলেন, ঢাকা জেলা প্রশাসকের গঠন করা যে কমিটি দেয়া হয়েছে তা জনবিচ্ছিন্ন ও বিতর্কিত।

ক্যাম্পবাসীর মতামত নিয়ে সেই কমিটি পুনর্গঠনের দাবিও জানান তিনি।

এসপিজিআরসির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, এসপিজিআরসির যুগ্ম সাধারণ মো. শাহিদ, আলী মোহাম্মদ, মো. হাকিম প্রমুখ।

মানববন্ধন শেষে এসপিজিআরসির একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি নিয়ে গিয়েছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে সাংবাদিকের উপর বিএনপি নেতারা হামলা, হত্যার হুমকি

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস পেলেন বিহারীরা

আপডেট টাইম : ০৯:৪০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮