অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ গ্রেফতার

ডেস্ক: ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে গ্রেফতার করেছে দেশটির সরকার। সাম্প্রতিক সময়ে বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে তাকে দেশটির দক্ষিণের শিরাজ শহর থেকে গ্রেফতার করা হয়েছে। ডেইলি মেইল, আল-আরাবিয়া, এএনআইসহ বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে গ্রেফতারের সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এই খবরের সত্যতা ইরানের পক্ষ থেকে পাওয়া যায়নি।

ওইসব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুশেহর শহরে দেয়া এক বক্তব্যে বিক্ষোভে উসকানির অভিযোগে আহমেদিনেজাদকে গ্রেফতার করা হয়েছে।

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে, আহমেদিনেজাদকে গৃহবন্দি করা হতে পারে। এজন্য সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অনুমোদনের অপেক্ষায় আছে দেশটির সরকার।

গত ডিসেম্বরে বুশেহর শহরে আহমেদিনেজাদ এক বক্তৃতায় বলেন, অব্যবস্থাপনা চলছে ইরানে। বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি এবং তার সরকার বিশ্বাস করে তারা ভূখণ্ড জয় করেছে আর জনগণ হলো বঞ্চিত সমাজ।

অপরদিকে গত ১১ দিন ধরে ইরানে বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। এতে বেশ কয়েকজন নিহত এবং কয়েক হাজার গ্রেফতার হয়েছেন। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ আরো কিছু বিষয়ের প্রতিবাদে এই বিক্ষোভ চলছে।
সূত্র: ডেইলি মেইল, আল-আরাবিয়া, এএনআই।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ গ্রেফতার

আপডেট টাইম : ০৭:০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮