অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ট্রাম্প টাওয়ারে আগুন

ডেস্ক : আগুন লেগেছে ট্রাম্প টাওয়ারে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল ৭টায় নিউ ইয়র্কের দমকল বিভাগের কাছে ভবনটিতে আগুন লাগার খবর আসে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ অব্যাহত রয়েছে। টিভি চ্যানেলে প্রচারিত ফুটেজে ম্যানহাটনের ফিফথ এভিনিউ ও ইস্ট ফিফটি সেভেন্থ স্ট্রিটে অবস্থিত আকাশচুম্বী ভবনটির ছাদে দমকলকর্মীদের দেখা গেছে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

দমকল বিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ডটি খুব গুরুতর নয়। খুব সম্ভবত, বৈদ্যুতিক ত্রুটি থেকে এর সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পর, প্রাথমিকভাবে ঘটনাস্থলে ৮৪ জন দমকলকর্মী আগুন নেভাতে পৌঁছান। কিন্তু এক ঘন্টা পরে মাত্র কয়েকজনকেই ছাদে দেখা যায়। তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, টাওয়ারটিতে বেশ কয়েকটি বাসভবন ও ব্যবসায়িক কার্যালয় রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পেরও সেখানে বাসভবন রয়েছে। আগুন লাগার সময় তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউজে অবস্থান করছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

ট্রাম্প টাওয়ারে আগুন

আপডেট টাইম : ০৫:৩৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮