পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

ডিএনসিসি উপনির্বাচন ২৬ ফেব্রুয়ারি

ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এই তফসিল ঘোষণা করেন।

এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৯ জানুয়ারি।

২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোট হয়। আড়াই বছরের মাথায় ৩০ নভেম্বর মারা যান উত্তর সিটির মেয়র আনিসুল হক। এরপর ১ ডিসেম্বর থেকে তার পর শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯ অনুযায়ী মেয়র বা কাউন্সিলের মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের আগে যদি কোনো পদ শূন্য হয়, তবে ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন হবে। এ হিসেবে ফেব্রুয়ারির মধ্যে সেখানে নির্বাচনের বাধ্যবাধকতা আছে।

২০১৫ সালে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলেও এবার ঢাকায় ভোট হবে রাজনৈতিক দলগুলোর প্রতীকে। এতে জাতীয় নির্বাচনের আগে নৌকা ও ধানের শীষের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় আছে পুরো দেশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

ডিএনসিসি উপনির্বাচন ২৬ ফেব্রুয়ারি

আপডেট টাইম : ০৭:৫১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮