পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

বাড়ছে না সিএনজি-অটোরিকশার মেয়াদ বৃদ্ধি : বিআরটিএ

ফারুক আহম্মেদ সুজনঃ রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীর সিএনজি চালিত অটোরিকশাগুলোর মেয়াদ আর না বাড়ানোর পরামর্শ দিলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি(বুয়েট)।মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ) বরাবর পাঠানো এক চিঠিতে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগ এই সুপারিশ করেছে বলে জানান বিআরটিএ পরিচালক মো. নুরুল ইসলাম। চিঠিটি পাবার পরপরই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়।এতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামমে চলাচলকারী ২০০২ মডেলের সিএনজি চালিত অটোরিকশাগুলোর মেয়াদ গত ডিসেম্বরেই শেষ হয়ে যায়। তিনমাস বাড়ানোর পর এখন শেষ সময় আগামী ৩১ মার্চ। এছাড়া ২০০৩ সালের অটোরিকশাগুলোর মেয়াদ এই বছরের ডিসেম্বরে শেষ হয়ে যাবে। এরপর আর যেন বাড়ানো না হয়।২০১৬ সালের ২২ নভেম্বর ঢাকা এবং চট্টগ্রামের অটোরিকশার ইঞ্জিন ও গ্যাস সিলিন্ডার প্রতিস্থাপন করে মেয়াদ বাড়ানোর আবেদন করে ঢাকা মহানগর অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ। ২০১৭ সালের ২৬ অক্টোবর সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়। এই বিষয়ে বুয়েটের পরামর্শ নিয়ে পদক্ষেপ নেয়ার জন্য গত ২ নভেম্বর বিআরটিএ বরাবর চিঠি পাঠায় সড়ক বিভাগ। ১৩ নভেম্বর বুয়েটের যন্ত্রকৌশল বিভাগে চিঠি দিয়ে এই ব্যাপারে তাদের পরামর্শ জানতে চায় বিআরটিএ।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

বাড়ছে না সিএনজি-অটোরিকশার মেয়াদ বৃদ্ধি : বিআরটিএ

আপডেট টাইম : ০৩:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮