অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বিএনপি ৭ মার্চের ভাষণ প্রচার করতে দেয়নি

ডেস্ক:বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ তৎকালীন বিএনপির সময়ে প্রচার করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। তিনি বলেন, এখন বিশ্ব বঙ্গবন্ধুর এই ভাষণকে স্বীকৃতি দিয়েছে। তাই আজকে বলতে হয়, মেধা থাকলে কেউ কাউকে আটকিয়ে রাখতে পারে না।

রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মঞ্চ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বাঙালি জাতির জনক শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়েছে, আর এ উপাধি দিয়েছে বাঙালি জাতি। কিন্তু বিএনপি তা স্বীকার করে না। বঙ্গবন্ধুর ভাষণও প্রচার করতে দেয় না।

স্বাধীনতার কথা উল্লেখ করে মুজিবুল হক বলেন, তৎকালীন দেশের স্বাধীনতার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে এবং বঙ্গবন্ধুর পক্ষে দেশের শতকরা ৯৮ ভাগ মানুষ ছিল। মাত্র ২ শতাংশ মানুষ স্বাধীনতার বিপক্ষে ছিলে। যার মধ্যে গোলাম আজম, মতিউর রহমান নিজামী, সাকা চৌধুরী গংরা স্বাধীনতার বিপক্ষে ছিল।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিশ্বের মানুষ এখন বাংলাদেশকে সম্মান করে তার কারণ হলো আমাদের ব্যাপক উন্নয়ন হয়েছে।

সংগঠনের সভাপতি মো. এমরান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওয়াহিদুজ্জামান, অ্যাডভোকেট আবু সাঈদ সাগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট প্রফেসর ড.অসীম সরকার, চলচ্চিত্র, টিভি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বিএনপি ৭ মার্চের ভাষণ প্রচার করতে দেয়নি

আপডেট টাইম : ০৫:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮