পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দাফনের ১০ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উত্তোলন

ময়মনসিংহ প্রতিনধি : দাফনের ১০ দিন পর ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফি শাওনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার দুপুর ১২ টার দিকে জেলার ফুলবাড়ীয়া উপজেলার লক্ষীপুর গ্রামে ফুলবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিউলি হরি ও মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার রায়ের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাতে নগরীতে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হন ছাত্রলীগ নেতা শাওন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ০৮ মার্চ দুপুরে মারা যান শাওন। এ ঘটনায় শাওনের বাবা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম.এ কদ্দুস মামলা দায়ের করেনি। তিনি আল্লাহ’র কাছে খুনিদের বিচার দাবি করেন।

পরবর্তীতে ময়মনসিংহ জেলা ও মহানগর আ’লীগের পাল্টাপাল্টি সমাবেশ থেকে শাওনের খুনিদের বিচার দাবি করা হয়। বুধবার (১৪ মার্চ) রাতে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এ হত্যা মামলা দায়ের করেন। পরে এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দত্ত, এস.এম.আরিফুল হক ওরফে পিচ্চি আরিফ ও আমিনুল ইসলাম হিমেল আদালতে আত্মসমর্পণ করেন।

এ সময় কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রোববার (১৮ মার্চ) দুপুরে ময়মনসিংহের ১ নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাসুদুল হক তাদের ৩ বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে ময়না তদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য শাওনের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

দাফনের ১০ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উত্তোলন

আপডেট টাইম : ০৬:১৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ মার্চ ২০১৮