অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সালমানের কারাদণ্ডের পর তসলিমার একের পর এক টুইট

ডেস্ক : কৃষ্ণসার হরিণ শিকারের অপরাধে ৫ বছরের কারাদণ্ড হয়েছে বলিউডের মহাতারকা সালমান খানের। ‘ভাইজানের’ সাজা ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছে তারকারা। কেউ বলছেন এটা আইনের শাসন। তবে বেশিরভাগই বলছেন, অনেক বেশি সাজা হয়ে গেছে বলিউডের টাইগারের। সোশ্যাল সাইটে নিজেদের মতামত প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। চুপ ছিলেন না প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনও।

বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখিকা সালমানের সাজার প্রতিক্রিয়ায় নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে লিখেন, ‘বিলুপ্তপ্রায় প্রাণী হত্যা নিঃসন্দেহে অপরাধ। তবে সালমানের ৫ বছরের সাজা বেশি হয়ে গেছে। তাকে ৫ কোটি রুপি জরিমানা করে ছেড়ে দেওয়া হোক।’

এই টুইটের কয়েক ঘণ্টা পর তসলিমা আরও একটি টুইটে লিখেন, ‘হুট করে পশু হত্যাকারীদের চেয়ে পেশাদার চোরাশিকারীদের কঠোর সাজা হওয়া উচিত।’

তৃতীয় টুইটে এই সাহসী লেখিকা সকল চিড়িয়াখানা বন্ধের আহ্বান জানিয়ে লিখেন, ‘সকল চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া উচিত। সকল বন্য প্রাণীকে মুক্ত করে দেওয়া হোক। পশুদের আবাসস্থল যাতে মানুষ ধ্বংস না করে সেদিকে কঠোর নজরদারি করতে হবে। সকল কয়েদিদের মুক্ত করে দেওয়া হোক। আমাদের দরকার সংশোধনাগার। বন্ধ হোক মৃত্যুদণ্ড।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সালমানের কারাদণ্ডের পর তসলিমার একের পর এক টুইট

আপডেট টাইম : ০৩:১৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮