পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাজাপুরে আবারও এক যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

ঝালকাঠির রাজাপুর উপজেলায় দুই দিনের ব্যবধানে আরও এক যুবক খুন হয়েছে। সোমবার রাতে মো. শুক্কুর আলী হাওলাদার নামে ওই যুবকের মরদেহ উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাককাঠি গ্রামের রাস্তা থেকে উদ্ধার করে পুলিশ। মরদেহের মাথায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আর তা থেকেই প্রাথমিক ভাবে পুলিশ ধারণা করছে, যুবককে খুন করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাসির হোসেন নামে এক যুবককে আটক করেছে।

পুলিশ জানান, রাজাপুর উপজেলার দক্ষিণ আঙ্গারিয়া গ্রামের মো. দুলাল হাওলাদারের বড় ছেলে শুক্কুর পড়ালেখার পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সে এবছর রাজাপুর ফাজিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিল। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে রাতে শুক্কুরের মরদেহ এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ গিয়ে উদ্ধার করে। মরদেহ মর্গে পাঠিয়ে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে পুলিশ জানায়।

প্রসঙ্গত, গত শনিবার (২১ এপ্রিল) রাতে রাজাপুর উপজেলা সদরে খলিলুর রহমান নামে এক নির্মাণ শ্রমিক খুন হন। তার দুদিনের মাথায় খুন হলো এ যুবক।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাজাপুরে আবারও এক যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

আপডেট টাইম : ০৩:৩০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ এপ্রিল ২০১৮