পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজধানীতে স্কুলছাত্রের মৃত্যু

ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পুকুরে ডুবে জনি হোসেন (১৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে ধলপুরের ১৪ নং হাউজপুল এলাকায় এ ঘটনা ঘটে। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জনি স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। সে পরিবারের সদস্যদের সঙ্গে ধলপুরের দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্টাফ কোয়ার্টারে থাকত। তার বাবা ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী।

নিহতের ভাই রনি হোসেন জানান, বিকেলে দুই বন্ধু মিলে পুকুরে সাঁতার কাটছিল। এ সময় পুকুরের এপাশ থেকে ওপাশ গিয়ে আবার ফিরে আসার সময় জনি পানিতে তলিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজধানীতে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট টাইম : ০৩:৩১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮