পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শক্তিমানের দাহক্রিয়ায় যাওয়ার পথে হামলায় নিহত ৫, আহত ৯

ডেস্ক : গুলিতে নিহত রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে হত্যার ২৪ ঘন্টার মধ্যেই তাঁর শেষকৃত্যে যাওয়ার পথে হামলায় নিহত হয়েছেন ৫ জন । এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।

শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ওই ব্যক্তিরা খাগড়াছড়ি থেকে আজ শুক্রবার রাঙামাটির নানিয়ারচর আসছিলেন। শেষকৃত্য স্থলে আসার পথে খালিয়াজুড়ি নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। নিহত লোকজনের মধ্য একজন তপন জ্যোতি চাকমা। তিনি ইউপিডিএফ-গণতান্ত্রিক দলের আহ্বায়ক। অন্য চারজন হলেন সুজন চাকমা, প্রণব চাকমা, সেতু চাকমা ও তাঁদের বহনকারী মাইক্রোবাসের চালক মো. সজীব।

রাঙামাটি জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে তিনজন আর হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান। আহত লোকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কারা হামলাকারী, সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।

শক্তিমান চাকমাকে গতকাল বৃহস্পতিবার নানিয়ারচর উপজেলা পরিষদে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শক্তিমানের দাহক্রিয়ায় যাওয়ার পথে হামলায় নিহত ৫, আহত ৯

আপডেট টাইম : ০৩:৪০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮