অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ট্রাম্পেকে হুমকি দিল উত্তর কোরিয়া

বাংলার খবর ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক বাতিল করার হুমকি দিয়েছে পিয়ংইয়ং। কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার চলমান যৌথ সামরিক মহড়ার জের ধরে এ হুমকি দিল উত্তর কোরিয়া।

গত শুক্রবার থেকে এ মহড়া শুরু হয়েছে এবং তা দুই সপ্তাহ ধরে চলবে। উত্তর কোরিয়া এ মহড়াকে ‘উসকানিমূলক’ বলে মন্তব্য করেছে।

দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের পরও এই মহড়াকে কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে উসকানি হিসেবে দেখা হচ্ছে। এ প্রেক্ষাপটে উত্তর কোরিয়া-আমেরিকা শীর্ষ বৈঠক বাতিল করা হতে পারে।

কেসিএনএ আরো জানিয়েছে, ওই মহড়ার প্রতিবাদে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আজকের (বুধবার) উচ্চ পর্যায়ের পূর্ব নির্ধারিত বৈঠক এরইমধ্যে বাতিল করে দিয়েছে উত্তর কোরিয়া।

গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার মধ্যে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দেয়ার পরও একবার পিয়ংইয়ং মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক বাতিলের হুমকি দিয়েছিল।

আগামী ১২ জুন সিঙ্গাপুরে কিম জং-উন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বৈঠক অনুষ্ঠানের স্বার্থে বৈঠকের আগে কোনো মহড়া না চালাতে ওয়াশিংটন ও সিউলের প্রতি আহ্বান জানিয়েছিল পিয়ংইয়ং।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

ট্রাম্পেকে হুমকি দিল উত্তর কোরিয়া

আপডেট টাইম : ০১:৫৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮